1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মামলায় মালিক বাদ, এজাহারে অসংগতি; রিসোর্ট বন্ধে পদক্ষেপ কোথায়? কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা ‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’ একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে: রাজশাহীতে প্রধানমন্ত্রী হরমুজের তলদেশের ইন্টারনেট সংযোগকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ, দুর্ভাগ্যবশত তিনি প্রধানমন্ত্রী: অভিজিৎ দীপকে টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার

‘সাদাপাথরে’ নৌকা চলাচলে নতুন নির্দেশনা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ২:৪৫ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জে বালু-পাথর লুটপাট বন্ধে নৌকা চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। শুক্রবার বিকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হচ্ছে বলেও জানান ইউএনও।

নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্র পর্যন্ত শুধু পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ধলাই সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ডাকঘর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে শফিক আহমেদ (৪০) এবং মো. বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ কুদ্দুস (৩০)।

ইউএনও রবিন মিয়া বলেন, রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সেতু এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধলাই সেতুর পাশে নিজের জায়গা দাবি করে বালু উত্তোলন করায় দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া সেতুর পাশ থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান ইউএনও।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com