1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

গাজীপুরে উদ্ধার মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতির মরদেহ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ৯:১৯ এএম
মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী। ছবি: সংগ্রহীত

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত মরদেহ গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ডালীর গাজীপুর শহরের ওই ফ্ল্যাট বাসায় ১৫-২০ দিন আগে বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জ জেলায় ব্যবসা বাণিজ্য করতেন। মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক তিনি। ব্যবসায়িক লোকসান ও ঋণগ্রস্তের কারণে পারিবারে আর্থিকভাবে সংকটে পড়েন। প্রায় সময় পরিবারে লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। আর্থিকভাবে স্বচ্ছলতা না থাকার কারণে আক্কাস আলী মানসিকভাবে ও পারিবারিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে তিনটার মধ্যে যেকোনো সময় কেউ বাসায় না থাকার সুবাদে রুমের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেন তিনি।

স্থানীয় লোকজন সদর থানায় সংবাদ দিলে পলিশ মিরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com