1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নিউজিল্যান্ড হাইকমিশনের প্রতিনিধি দল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ১০:৪৮ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নিউজিল্যান্ড হাই কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ইরেগুলার মাইগ্রেশন লিয়াজোঁ অফিসার (শ্রীলংকা) মি. ব্রেট শিল্ডস ও সিনিয়র ইরেগুলার মাইগ্রেশন লিয়াজোঁ অফিসার মি. বেন কুইন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিনিধি দলটি উখিয়া-২ আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৭ এর এইচ-৮৩ ব্লক সংলগ্ন এলাকায় এনজিও এডুকো পরিচালিত চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ঘুরে দেখেন।
এসময় সংস্থার পক্ষ থেকে শিশুদের বিভিন্ন কার্যক্রম যেমন, বাস্কেটবল, বল নিক্ষেপ, বিস্কুট খেলা ইত্যাদি সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। প্রতিনিধি দল উপস্থিত রোহিঙ্গা শিশুদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
একই দিন দুপুরে পরিদর্শনে আসা প্রতিনিধি দল ক্যাম্প-১৮ এর এল-৪ ব্লক সংলগ্ন বিভিন্ন এনজিও পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন। সেখানে সংস্থার প্রতিনিধি তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন। প্রতিনিধি দল রোহিঙ্গাদের সাথে কুশলাদি বিনিময় করে প্রতিষ্ঠানটির চারপাশ ঘুরে পর্যবেক্ষণ করেন। পরে দুপুর দেড়টার দিকে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com