1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১০:১৩ পিএম

লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক শিক্ষার্থী শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএনপি ছাত্রদলে যোগদান করেছেন। অনুষ্ঠানটি জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন ভবন) হলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। নতুন সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি তাদের বরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে সক্রিয় হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র আজ সংকটে রয়েছে। শিক্ষার্থীদের ওপর অন্যায় ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। তবে ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি।”

দুলু ছাত্রদলকে কেবল একটি রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং তরুণ মেধাবী ও আদর্শবানদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি যোগ করেন, “সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে।”

নতুন যোগদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন। তারা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com