1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

২৯ বছর আ.লীগকে বাতাস করা পীর এখন জামায়াতকে বাতাস করছেন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১১:১১ এএম

বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন। অথচ তিনি বলেছিলেন-জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে।
প্রিন্স বলেন, সেই পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করে নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন, নিজের কথা অনুযায়ী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন তার কাছে অমৃত সূধায় পরিণত হয়েছে।

শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিকালে তিনি ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও দূর্গা পুজার প্রস্তুতি অবলোকন করেন।
সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর নেতারা এমরান সালেহ প্রিন্সের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের সমস্যা বিষয়ে অবহিত করেন। এর পর তিনি গোয়াতলা বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান, বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্তনা ও সহযোগিতা দেন।
ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব ।
বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক।
সম্মেলনে সর্বসম্মতি ক্রমে মিজানুর রহমান মনিককে সভাপতি, শামীম মিয়াকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, আব্দুস শহীদ তালুকদারকে সহসভাপতি, সাইফুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com