1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

হাজী সেলিমের বাড়ির গোপন কক্ষে মিললো বিএমডব্লিউসহ ৬ বিলাসবহুল গাড়ি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১২:১৯ পিএম
হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে ৬টি বিলাসবহুল গাড়ি পেয়েছে যৌথবাহিনী। ছবি: সংগ্রহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রাজধানীর লালবাগ থানার আজিমপুরের দায়রা শরিফ আবাসিক এলাকার এক বাড়িতে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোটি টাকা মূল্যের ছয়টি বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে। এরমধ্যে বিএমডব্লিউ গাড়িও রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে অবস্থান নেন যৌথবাহিনীর সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জাগো নিউজকে জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষ হলে গাড়িগুলো জব্দ করে থানায় দিলে বিস্তারিত বলা যাবে।

জানা গেছে, ১২তলা বিশিষ্ট ভবনটির নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়।

অভিযানের সময় গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি। এমনকি কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল, সে বিষয়েও তিনি সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এজন্য ওই ম্যানেজারকে আটক করা হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com