1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় ক্যান্সার রোগীর পাশে স্টুডেন্ট ইউনিট সোসাইটি

✍️ বিশেষ প্রতিনিধি •

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ৪:৫১ পিএম

উখিয়া উপজেলার বড় ইনানী এলাকার তরুণী রোকসানা আক্তার (২৬) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। এমন মানবিক পরিস্থিতিতে স্টুডেন্ট ইউনিট সোসাইটি (SUS) এগিয়ে এসেছে রোকসানার পাশে।

 

সংগঠনটি বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করে তার চিকিৎসার জন্য অনুদান হিসেবে ৮৬ হাজার ৪০০ টাকা প্রদান করেছে।

 

সংগঠনের উপদেষ্টা নুরুল আলম ওয়াহিদ বলেন, “মানবিক বিপর্যয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রোকসানার চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার লক্ষ্য।”

এসময় সংগঠনের সভাপতি মীর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোছা ও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ অনুদান সংগ্রহে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

স্টুডেন্ট ইউনিট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

আর্থিক সহযোগিতা পেয়ে রোকসানার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com