1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রোহিঙ্গাদের সহায়তায় ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে জাপান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ১০:২৬ এএম

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল দিচ্ছে জাপান সরকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এ অর্থায়ন দিচ্ছে দেশটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের এ অনুদানের মাধ্যমে ডব্লিউএফপি এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং ২ হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশিকে মাসিক খাদ্য সহায়তা ও পুষ্টি সহায়তা দেবে। পরিবারগুলো ভাত, ডাল এবং তাজা শাকসবজিসহ ক্যাম্প স্টোরগুলোতে বিভিন্ন ধরনের খাবার কেনার জন্য ই-ভাউচার পাবে। এই অর্থের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ক্যাম্পের ভেতরে এবং বাইরে ছোট শিশু ও গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের কাছে বিশেষ পুষ্টি সহায়তা পৌঁছাবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য এবং স্থানীয় সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেওয়ার জন্য জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পাশে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিল কমতে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জাপান ক্রমবর্ধমান মানবিক সংকট রোধ করতে এবং দীর্ঘমেয়াদি সমাধানে অবদান রাখতে ডব্লিউএফপি ও সমস্ত অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন, জাপানের এই অংশীদারিত্ব এবং দেশটির জনগণের উদারতার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা সব অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির আরও অবনতি রোধ করতে সাহায্য করে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে এখন অবধি জাপান সরকার রোহিঙ্গাদের জন্য ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com