1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

রামুতে বিদায়ী ও নবাগত ইউএনও’র মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ৩:১২ পিএম

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পরিবর্তনের প্রেক্ষিতে রামু প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ইউএনও মোঃ রাশেদুল ইসলাম এবং নবাগত ইউএনও এরফানুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে রামু উপজেলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রামু প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী ইউএনও মোঃ রাশেদুল ইসলাম তাঁর রামুতে দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “রামু ছিল আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

নবাগত ইউএনও এরফানুল হক চৌধুরী বলেন, “রামুর উন্নয়ন অগ্রযাত্রায় প্রেসক্লাবের সাংবাদিকরা আমার সহযোগী হিসেবে কাজ করবেন বলে আমি আশাবাদী।”

সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com