1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১২:০৭ পিএম

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, মৌলভীপাড়ার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালায় নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি তাজা পিস্তল গুলি, একটি দেশীয় শটগান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি দেশীয় অস্ত্র।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com