1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি

ক্যাম্পের বাইরে বসবাস: ১ স্থানীয় আশ্রয়দানকারিসহ ২৮ রোহিঙ্গা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ৯:৩৬ এএম

ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি ২৮ রোহিঙ্গা কে আটক করেছে র‍্যাব। এসময় একজন আশ্রয়দাতাকেও আটক করা হয়।

রবিবার ( ১২ অক্টোবর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং- ওয়ার্ডের পশ্চিম শিকদার পাড়ার কয়েকটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করা হয় বলে র‍্যাব ১৫’র সহকারী পরিচালক আ.ম. ফারুক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‍্যাব জানায়,ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৫’র সিপিসি ১ টেকনাফ ক্যাম্পের একটি দলের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ক্যাম্পের বাইরে এসে অবৈধভাবে বসবাসকরা নারী-পুরুষ শিশুসহ ২৮ রোহিঙ্গা কে আটক করে।

অভিযানে আটক করা হয় স্থানীয় আশ্রয়দানকারি বোরহান উদ্দিন (১৮) নামের একজন কে। সে হোয়াইক্যং ইউনিয়নের, কানজর পাড়ার রশিদ আহম্মদের পুত্র,বর্তমানে হ্নীলার ৫ নং ওয়ার্ডের পশিচ্ম শিকদার পাড়ার বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com