1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

বিআরটিএর জরুরি বিজ্ঞপ্তি: হাইড্রোলিক ও হুটার হর্নের ব্যবহার নিষিদ্ধ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ১:৩০ পিএম

সোমবার (১৩ অক্টোবর) বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে হাইড্রোলিক বা হুটার হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর সৃষ্টিকারী বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক বা বিকট শব্দযুক্ত হর্ন সংযোজন আইনত দণ্ডনীয় অপরাধ। এসব হর্ন স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে এবং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

সাম্প্রতিক সময়ে কিছু মোটরযানে হাইড্রোলিক ও হুটার হর্ন ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে, যা শব্দদূষণ বাড়িয়ে নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিআরটিএ সংশ্লিষ্ট সবাইকে অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে এসব হর্ন ব্যবহার না করার অনুরোধ করেছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com