1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

রামুতে ৯২০০ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ৩:০০ পিএম

কক্সবাজারের রামুতে বার্মিজ ইয়াবা পাচারকালে ৯২০০ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মোঃ আশিকুর রহমানের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্টে টহল জোরদার করা হয়। এসময় একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়। চালক মোঃ সাইফুল ইসলাম (৩৬), পিতা- আব্দুল জব্বার, গ্রাম- ঝিমংখালী, ডাকঘর- নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজির সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইয়াবার আনুমানিক মূল্য ২৭,৬০,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক সাইফুল ইসলামকে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com