1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ৪:৪৪ এএম

কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লীতে একরাম নামে যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার কিছু পরে শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত আবুল মনসুর লুদু হাসেমিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুস সবুর সওদাগরের পুত্র।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার কিছু পর শহরের সিটি কলেজ লাগোয়া সাহিত্যিকা পল্লী এলাকায় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে একরাম নামের ৩২ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হন।

​গুলিবিদ্ধ একরাম পেশায় একজন রাজমিস্ত্রী। একরামের স্বজনদের দাবী, কাজ শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজ এলাকায় মুবিন, জাহেদ, সাদ্দাম ও আটক হওয়া লুদুসহ চারজন তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তার পেটে অস্ত্র ঠেকিয়ে সরাসরি গুলি চালানো হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় একরামকে উদ্ধার করে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, জমি সংক্রান্ত ঘটনাসহ বেশ কিছু বিষয় নিয়ে দু-পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিলো। তারই জেরে এ ঘটনা ঘটেছে।

​পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই সাহিত্যিকাপল্লী এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, হামলার মূল কারণ, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং এই ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com