1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

ছাত্রদলের প্যানেল থেকে জকসু নির্বাচন করতে প্রস্তুত ১৫ মাস জেল খাটা শিক্ষার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ২:৩৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জকসু নির্বাচন করতে প্রস্তুত ফ্যাসীবাদী আমলে সাইবার সিকিউরিটি মামলায় ১৫ মাস জেল খাটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

এ সম্পর্কে খাদিজা বলেন, ‘এখন অব্দি পুরোপুরি সিদ্ধান্ত নেইনি। তবে ছাত্রদল যদি এক্সক্লুসিভ প্যানেল দেয় এবং তাদের ইস্তেহারের সঙ্গে আমাদের ইস্তেহারের মিল থাকে, তারা যদি দলীয়করণ না করে লিবারেল থাকে, তাহলে আমি ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করতে রাজি আছি ইনশাআল্লাহ।’

নিজের নির্বাচনী ইস্তেহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস যেন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হয় সেই লক্ষ্যে কাজ করব। শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে কাজ করব। ক্যান্টিন এবং ছাত্রী হলে খাবারের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন হেনস্তার শিকার না হয়, সেই লক্ষ্যেও কাজ করব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন করাতে গিয়ে হেনস্তার শিকার হয়, তাই যাতে টিউশন না করে আউটসোর্সিং করে নিজের খরচ চালাতে পারে, সে জন্য কাজ করব। প্রাইভেট হাসপাতালে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য কাজ করব আলরেডি এটা নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। শিক্ষার্থীরা পড়াশোনায় কীভাবে ভালো করতে পারে, সে লক্ষ্যে কাউন্সেলিং করব। বিশেষ করে আমার মতো যাতে কোনো শিক্ষার্থী বিনা বিচারে জেল না খাটে, সে জন্য কাজ করব। সর্বোপরি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।’

খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

২০২০ সালের অক্টোবরে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। এ মামলায় প্রায় ১৫ মাস বিনা বিচারে জেল খাটেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com