1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ৬:১৩ পিএম

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসান উল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসান উল্লাহকে আটক করতে বুধবার ভোর ৬টার দিকে পুলিশের একটি বিশেষ দল একাডেমিতে অভিযান চালায়। তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে একাডেমি থেকে পালিয়ে যান।

‎বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‎ডিআইজি এহসান বুধবার সকাল থেকে অফিসে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জেনেছি। বর্তমানে তিনি নিখোঁজ, এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।

‎এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ডিআইজি এহসান উল্লাহ আগেই জানতে পেরেছিলেন যে তাকে গ্রেপ্তার করতে একটি টিম সারদায় যাচ্ছে। খবর পাওয়ার পর তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি রাজধানীমুখি হয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com