1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১০:৪৫ এএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হিফজ বিভাগের ৮ বছর বয়সী এক শিশুসহ একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল ইমরান হোসাইনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

এর আগে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ নভেম্বর রাতে মাদরাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে ইমরান হোসাইন অফিস কক্ষে ডেকে নেন। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন (বলাৎকার) করেন। পরদিন শিশুটি মাদরাসায় যেতে রাজি হচ্ছিল না। তখন পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে ঘটনাটি প্রকাশ পায়।

শিশুর মা বলেন, ‘মাদরাসার হুজুর আমার ঘুমন্ত ছেলের পাশাপাশি আরও একাধিক শিশুকে বলাৎকার করেছেন’।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com