1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

বনানীতে এনসিপি নেতার আঙুল কেটে নিল সন্ত্রাসীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ৫:৩৩ পিএম

রাজধানীর বনানীতে পূর্ব শত্রুতার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাকিব জানান, বুধবার দুপুরে বনানী কড়াইলের এরশাদ মাঠ এলাকায় অবস্থিত তার বাসায় স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীব দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করা হলে সে প্রতিশোধের হুমকি দেয়। সম্প্রতি এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে নিয়ে কটূক্তি করছিল ওই চক্র। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পরিবারটি।

রাকিব বলেন, “আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর থেকেই ওরা আমাকে নানা হুমকি দিচ্ছিল। বুধবার দুপুরে ওরা চাপাতি, লাঠিসোডা নিয়ে বাসায় হামলা চালায়। আমি হাত তুলে কোপ ঠেকাতে গেলে আঙুল কেটে যায়।”

তিনি আরও জানান, হামলাকারীরা যাওয়ার সময় তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত আছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com