1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ১০/১১/২০২৫ ৩:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়া সদরের মধ্যম স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল মান্নান।

 

রবিবার (১০ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

 

পরে তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অগ্নিকাণ্ডে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দেন।

 

ঘটনাস্থল পরিদর্শনকালে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম আহমেদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ ও একাডেমিক সুপারভাইজার বদরুল আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে কথা বলে জেলা প্রশাসক তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের নির্দেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com