1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা: ডাকসু ভিপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৫ ৫:১৯ পিএম

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েমে। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

সাদিক কায়েম তার পোস্টে বলেন, গণহত্যাকারী সন্ত্রাসীরা ঢাকাসহ দেশব্যাপী নাশকতার ষড়যন্ত্র করছে। এই সন্ত্রাসীদের মূলোৎপাটনে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষী, ইনসাফ কায়েমে রাষ্ট্র যেখানে ব্যর্থ, রাজপথই সেখানে ফয়সালা; প্রতিরোধই সেখানে একমাত্র পথ। আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

ডাকসুর ভিপি আরো বলেন, ‘অলি-গলি, শহর-বন্দর যেখানেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের পাওয়া যাবে, সেখানেই গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের পুলিশে দিন। ফ্যাসিবাদ এবং জুলাইয়ে ছাত্র-শ্রমিক, নারী-পুরুষ ও শিশু হত্যাকারীদের শিকড় উপড়ে ফেলার পূর্ব পর্যন্ত আমাদের লড়াই চলবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com