1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে উত্তাল ঢাকা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৫ ৪:০৩ পিএম

আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ‘লকডাউন’ কর্মসূচি আহ্বানের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজনৈতিক বিভিন্ন সংগঠন। আজ বুধবার (১২ নভেম্বর) দিনব্যাপী ঢাকার বিভিন্ন পয়েন্টে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় নগরের বাংলামোটরের রূপায়ন টাওয়ারের নিচে লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ করতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীদের। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।

এদিকে মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে রমনা থানা জামায়াত। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় দুই সংগঠনের নেতাকর্মীদেরই ‘লীগ ধর, জেলে ভর’সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com