1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ২:৩০ পিএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাই তাদের বাদ দিয়ে কখনোই দেশের উন্নয়ন চিন্তা করা যাবে না। নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা নেতৃত্ব ও ক্ষমতায়নের বিভিন্ন ক্ষেত্রে আরও দৃঢ় অবস্থান নিতে পারে।

শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল এটি। সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা অনেকেই স্বশিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো রেজাল্ট, উচ্চ ডিগ্রি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেই চলবে না—নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানুষ তৈরি না হলে সমাজ ও রাষ্ট্র কোনোটাই সমৃদ্ধ হতে পারে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com