1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

শেখ হাসিনার রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১১/২০২৫ ৫:২২ পিএম

জুলাই আন্দোলন নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় চারজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে মো. শরীফ (২০) নামে এক যুবককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন দলের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তিনি জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে বিচারপতি ও প্রসিকিউটরদের ছবি ব্যবহার করে হুমকিমূলক বার্তা প্রচারের অভিযোগে বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকে নজরদারির আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মো. শরীফ ভোলার লালমোহন থানার ২ নম্বর ওয়ার্ডের সাতআনি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. হারুন। তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনলাইনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচারে শরীফের সম্পৃক্ততা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।

এদিকে, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি রায় ঘোষণা করেছে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মামলার রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বিচার সম্পর্কিত যেকোনো ধরনের হুমকি বা অপপ্রচার কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শনাক্ত বাকি ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com