1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১২:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফের গোদারবিল এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নুর আহম্মদ (২৫) নামে এক সন্ত্রাসীকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোনসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

বিজিবি জানায়, গোদারবিল ও মেরিন ড্রাইভ এলাকায় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিতে জড়িত ছিল। অভিযান টের পেয়ে চক্রের মূল হোতা ইমাম হোসেনসহ কয়েকজন সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্তে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তায় বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।” আটক আসামির বিরুদ্ধে মামলা ও জব্দ অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com