1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

সাদিক কায়েমকে নিয়ে অপপ্রচার, ১১ পেজ-আইডির বিরুদ্ধে ডিবিতে অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১২:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অনলাইনে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগে ১১টি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে ডিবির সাইবার ইউনিটে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখিত পেজগুলো হলো— ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders ও ইয়ার্কি। ব্যক্তিগত আইডি হিসেবে অভিযোগ করা হয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদের বিরুদ্ধে।

সাদিকের অভিযোগ— এসব পেজ একটি রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। ডিবি এসব পেজের লিংক সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

তিনি জানান, শাহবাগ থানায় দ্রুত একটি সাইবার সাপোর্ট সেন্টার চালু হবে এবং ডাকসু থেকেও ডিজিটাল কমপ্লেইন বক্স খোলা হয়েছে। যারা সাইবার বুলিং ও মিথ্যা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com