1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

হাদি চত্বর থেকে পিস্তলসহ যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ৩:২৬ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে।

তবে আটক ব্যক্তির পরিচয় ও তার সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যহত রয়েছে।

এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com