1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জামায়াতের সাবেক উপজেলা আমিরসহ ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ১০:০৮ এএম

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট–২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টারের নেতৃত্বে পাঁচ শতাধিক জামায়াতের নেতাকর্মী এবং সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মফিজ উদ্দিন, গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী এবং কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com