1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের চেয়ারম্যানসহ ৯জন ইউপি সদস্য যোগ দিলেন বিএনপিতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০১/২০২৬ ১১:১৪ এএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৯ জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্যে মধ্যে তিনজন নারী ইউপি সদস্যও রয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

এ সময় জনপ্রতিনিধিরা নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীরা হলেন— ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হেদায়েত আলী শাহ্ ফকির, ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মনি বেগম, আঞ্জু আরা বেগম, মমতা বেগম ও মহম্মদ মজনু।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধিদের এই যোগদান তৃণমূলে দলকে আরো সুসংগঠিত করবে।

বিএনপিতে যোগদানকারীরা জানান, বিগত দিনে যে প্রত্যাশা নিয়ে যাদের পক্ষে কাজ করেছি তারা আমাদের এ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিলাম আমরা।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পার্টি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছিলেন জেলা সদরের তিন জন সাবেক ইউপি চেয়ারম্যান। তারা হলেন— কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া এবং খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফউদ্দৌলা সিদ্দিকী খোকন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com