1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বিএনপির আরেক নেতাকে প্রকাশ্যে গুলি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০১/২০২৬ ৬:২২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে ইউনিয়ন বিএনপির এক নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুইজন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান। তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়েছে। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বলেও জানান বিএনপির এই প্রার্থী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com