1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১০:৩৪ এএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কোন্ডা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করেন ঢাকা-৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শহিদুল ইসলাম।

জামায়াতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসাকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বাহাউদ্দিন, কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য আব্দুল খালেক, শ্রমিকদলের আতাউর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হাজী আনোয়ার হোসেন ফালান।

জামায়াতে যোগ দেওয়ার কারণ সম্পর্কে যুবলের সাবেক নেতা ইসাকুর রহমান আমার দেশকে বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনের শিকার হয়েছি। যৌথবাহিনী আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। একাধিক মামলার আসামি আমি এবং আমার ছেলে। দলের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও দলের কাছে মূল্যায়ন পাইনি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দলের নেতারা দল সাজিয়েছে। আমি বৈষম্যের শিকার হয়েছি। বিএনপিতে আমার অবদান রয়েছে। ২০০১ সালে কোন্ডা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলের হাল ধরেছি। ২০০৩ সালে সভাপতি হয়েছে। আওয়ামী দুঃসময়ে দলের পক্ষে কাজ করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তারপরও দল মূল্যায়ন করেনি। যে কারণে বাধ্য হয়ে জামায়াতে যোগ দিয়েছি।

যুবদলের আরেক নেতা বাহাউদ্দিন বলেন, দলের পক্ষে কাজ করে সম্মান পাইনি। বর্তমানে দলে নতুনদের কদর বেশি। বিএনপিতে সম্মান নেই, তাই জামায়াতে যোগ দিয়েছি।

কোন্ডা ইউনিয়ন বিএনপির নেতা লুৎফর রহমান আমার দেশকে বলেন, কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পলের অনুসারীরা বিএনপির কমিটিতে জায়গা পায়নি। দীর্ঘদিন ধরে দলে কোন্দল চলছে।

তিনি আরো বলেন, ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় অভ্যন্তরীণ কোন্দল মেটাতে কোনো ব্যবস্থা নেননি। যে কারণে বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগ দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com