1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

এনসিপি নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে পুরোনো বন্দোবস্তে ফিরে গেছে, এজন্য বিএনপিতে যোগ দিয়েছি: মুফতি মাহদী হাসান জাকির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ৬:৩৯ পিএম

সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন ও এনসিপির দুই নেতা বিএনপিতে যোগ দিয়েছেন।

তারা হলেন- ইসলামী আন্দোলনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন ও সিলেট জেলা যুব০শক্তির যুগ্ম আহ্বায়ক মুফতি মাহদী হাসান জাকির।

বুধবার বিকাল ৪টায় উপজেলার ভোলাগঞ্জ শাহ আরফিন পয়েন্টে ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় আরিফুল হক চৌধুরীর হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ ও দেশের মানুষ।

তিনি বলেন, দরিদ্রতা দূরীকরণে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।

বিএনপিতে যোগদান করা মো. মঈন উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপিতে যোগদান করেছি। তারেক রহমানের নতুন নেতৃত্ব আমাকে বিএনপির প্রতি অনুপ্রাণিত করেছে। সিলেট সিটির উন্নয়নের রূপকার, সিলেট-৪ আসনের ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছি।

বিএনপিতে যোগদান করা মুফতি মাহদী হাসান জাকির বলেন, এনসিপি নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে পুরোনো বন্দোবস্তে ফিরে গেছে। এজন্য বিএনপিতে যোগ দিয়েছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com