1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

আমার বিরুদ্ধে ৭১-এর অভিযোগ তুললে মামলা ঠুকে দেব : এ টি এম আজহারুল ইসলাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ৬:০৭ পিএম

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদসদস্য পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, “আজকে একজন নেতা লন্ডন থেকে এসে বলেন, ‘আমরা দেশ থেকে পালাই না।’ নির্লজ্জ, অসত্য কথা বলে তারা। যারা নির্লজ্জ, অসত্যা কথা বলে, তারা এখন যে ওয়াদা করে ক্ষমতায় গেলে একটা ওয়াদা পালন করবে না।”

তিনি বলেন, ‘তারা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, ওই ৭১ সালের কথা নিয়ে আসে।
আমি বলেছি আমার এলাকায়, আমার বিরুদ্ধে ৭১ এর অভিযোগ করলে আমি তার বিরুদ্ধে মামলা ঠুকে দেব। কারণ আমি ৭১ এ কোনো অপরাধ করিনি, প্রমানিত হয়ে জেল থেকে বের হয়ে এসেছি। এই মিথ্যা অভিযোগ করলে আমি আইনজীবীর সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।’
গত শনিবার (৩১ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলার তেতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, আজহারুল ইসলাম ২০১২ সালের ২২ আগস্ট পাঁচটি অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায়ে উল্লেখ করা হয়, তিনি ঝাড়ুয়ারবিল গণহত্যাসহ কয়েকটি ঘটনায় সম্পৃক্ত ছিলেন বলে আদালত মনে করেছে। তবে, অন্য কয়েকটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি সে অংশে নির্দোষ বিবেচিত হন।

রায় ঘোষণার পর তিনি বলেন, ‘আল্লাহ তোমাদের বিচার করবেন, ইনশাআল্লাহ।’
পরবর্তীতে তার আইনজীবীরা আপিল করে বলেন, মামলাটি রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। তবে, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করেন।

এ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে এবং বিচারে অনিয়মের অভিযোগ তোলে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফের আপিল করলে ২০২৫ সালের ২৭ মে তিনি আপিল বিভাগ থেকে সব অভিযোগ থেকে খালাস পান এবং পরদিন জেল থেকে মুক্তি পান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com