1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শেখ হাসিনার দুলাভাই পৌর আ.লীগের সাধারণ সম্পাদক যোগ দিলেন বিএনপিতে মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় জনসমুদ্র, চাঁদাবাজ বয়কটের ডাক আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে-শাহজাহান চৌধুরী উখিয়া ও টেকনাফে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসিটিভি দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই পীর যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারাজ নির্মাণ কাজে হাত দিব: তারেক রহমান জামায়াত নেতার বিরুদ্ধে আবাসিক হোটেলের জমি দখলের অভিযোগ

মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

✍️ বার্তা বাজার •

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ২:১০ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রমিজ উদ্দিন উপজেলার রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার স্থানীয় শংকুচাইল বাজারের একটি চা দোকানে বসেছিলেন রমিজ উদ্দিন। ওই সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রমিজ উদ্দিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মাদক কারবারিরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

ওসি লুৎফুর রহমান জানান, রমিজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে থানায় আনা হয়েছে। মরদেহ ঢাকা থেকে এলাকায় আনার প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com