1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ১২:৪৭ পিএম

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৪২ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। পেশায় পরিচ্ছন্নতা কর্মী ওই বাংলাদেশি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক।

মালয়েশিয়াগেজেটের শুক্রবারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, জালান মাসাই-কং কং এলাকায় মোটরসাইকেলের মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষ হয়। নিহত বাংলাদেশি হোন্ডা ওয়েভ মডেলের একটি মোটরসাইকেল চালিয়ে মাসাই শহর থেকে কোতা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যান এবং একটি মডিনাস মোটরসাইকেলের পাশে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়েন।

ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি ইয়ামাহা ১৩৫ এলসি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলেই পাঁজরের বাম পাশে গুরুতর আঘাত পেয়ে ওই বাংলাদেশির মৃত্যু হয়। অন্য দুটি মোটরসাইকেলের চালক (বয়স ২৫ ও ২২ বছর) স্থানীয় মালয়েশিয়ান নাগরিক। তারা সামান্য আহত হয়েছেন।

নিহত বাংলাদেশির মরদেহ এবং আহতদের চিকিৎসার জন্য পাসির গুদাং হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত বাংলাদেশীর কোনো পরিচয় তারা নিশ্চিত করেননি।
মালয়েশিয়ান সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকৃত কারণ উদঘাটনে কোনো প্রত্যক্ষদর্শী থাকলে তাদের পুলিশের (০৭-৩৮৬৪২২২) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com