1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ২:০০ পিএম

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। অপহরণের কিছু সময় পরই রুস্তম আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা দ্রুত রুস্তম আলীর উদ্ধারের দাবি জানিয়েছেন।

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “ঈদগাঁও–ঈদগড় সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে আসছে। আজ একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সকাল থেকেই বিষয়টি নিয়ে কাজ করছি।”

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়ক এখন ‘আতঙ্কের রুটে’ পরিণত হয়েছে। দিনের আলোতেও যদি একজন জনপ্রতিনিধি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

ঈদগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খুর্শেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অপহরণের পরপরই আমরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com