1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

এসএসসির ইংরেজি প্রশ্নে ফুটবলার হামজা চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ৮:০৬ পিএম

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নে এবার জাতীয় ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর নাম উঠে এসেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে তাকে নিয়ে একটি শব্দগঠন (সাফিক্স–প্রিফিক্স) ভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার অংশ হিসেবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষাতেই ভিন্নধর্মী এই প্রশ্নের কারণে আলোচনায় কুমিল্লা বোর্ড।

প্রশ্নপত্রে হামজার জনপ্রিয়তা, বাংলাদেশ জাতীয় দলে তার যোগদান, বিভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে পারফরম্যান্স, প্রতিভা এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতার মতো বিষয় উল্লেখ করে ফাঁকা পূরণের মাধ্যমে উত্তর দিতে বলা হয়। মূলত, ইংরেজি ব্যাকরণভিত্তিক এই প্রশ্নটি শিক্ষার্থীদের শব্দভাণ্ডার ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের উদ্দেশ করা হয়েছেে।

বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা। গত বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ান তিনি। এরপর থেকেই দেশের ফুটবলে নতুন উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com