1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

গোপনে বিয়ে, দাওয়াত না পেয়ে বন্ধুদের বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১০:৪৯ পিএম

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’ এ স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেছে একদল বন্ধু। প্রিয় বন্ধুর গোপনে বিয়ের প্রতিবাদে এ মিছিল করেন তারা।

শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি ২০১৫ ব্যাচের একদল বন্ধু ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিনব বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বন্ধুদের দাবি, তাদের দীর্ঘদিনের প্রাণের বন্ধু শাকিল শেখ তাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন ঘর-সংসার শুরু করেছে, তখন বন্ধুরা খবরটি জানতে পারে।

মহাসড়কের ওপর দাঁড়িয়ে প্রতিবাদী বন্ধুরা বলেন, বন্ধুত্বের সম্পর্কে কোনো লুকোচুরি থাকতে পারে না। বিয়ে করে সে বন্ধুত্বের অমর্যাদা করেছে, তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং ছবি তোলেন। মুহূর্তের মধ্যেই এই ‘বিক্ষোভ’ চাঞ্চল্যের সৃষ্টি করে।

তবে বন্ধুদের এই আন্দোলন কেবলই অভিমান থেকে। প্রতিবাদ শেষে তারা প্রিয় বন্ধু শাকিলের নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানাতেও ভুলেননি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়নাল, মিশকাত, আলামীন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেক বন্ধু-বান্ধব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com