1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বজনহীন শয্যাশায়ী দুই বয়োবৃদ্ধের পাশে হলদিয়া পালং দক্ষিণ ছাত্রদল টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুঁইফোড় ২৮৯ প্রতিষ্ঠানের নামে ইউনিয়ন ব্যাংকের ২০ হাজার কোটি টাকা লুট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা টেকনাফ সাবরাংয়ে সংঘর্ষের বলি কিশোর ইব্রাহিম, আটক ১ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল ভারতে কারাভোগ শেষে ঈদের দিন দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক সোনারপাড়ার সাদাবালি রিসোর্টে আগুন: শত্রুতা বলছে মালিক পক্ষ ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনতে একটু সময়ের প্রয়োজন: আমির খসরু কক্সবাজারে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

ভারতে কারাভোগ শেষে ঈদের দিন দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ২:৩২ পিএম

ভারতে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

তাদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।

ফেরত আসা যুবকরা জানান, গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্ত পথে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের মাধ্যমে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগ শেষে আইনি প্রক্রিয়ায় তারা দেশে ফেরার সুযোগ পান।

ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা দেয়া যায়।

এদিকে ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। তারা আরও জানান, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। তারা যেহেতু প্রাপ্তবয়স্ক তাই নিজ নিজ দায়িত্বে রাতেই বাড়ি রওনা দিয়েছেন।’

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য বলেন, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com