1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ফের দখলে কক্সবাজার সৈকত, বালিয়াড়িতে ৪ শতাধিক অবৈধ দোকান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার টেকনাফে মালিকবিহীন ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ মে মাসে মব সহিংসতায় নিহত ৩২ : এমএসএফ জামায়াত সুযোগ পেলে মসজিদের দানবাক্সের টাকাও আত্মসাৎ করবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে সরকার ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ৯:২৭ পিএম

খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে রাড়ুলী ইউনিয়নের জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। গত ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের সদস্য (রুকন) মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেখ মহিবুল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়।

কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ঈদুল আজহার পরদিন ২৯ মে ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণা অনুযায়ী তিনি ও তার অনুসারীরা মোটরসাইকেল শোডাউন করেন।
এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সে কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

তিনি বহিষ্কারের চিঠি পেয়েছেন বলেও জানান। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সূত্র: কালের কন্ঠ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com