1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ৯:৩৪ পিএম

কক্সবাজারে ইয়াবা, হেরোইন এবং ক্রিস্টাল আইসসহ (আইস) আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের অন্যতম শীর্ষ হোতা মোহাম্মদ আজিজকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (২ জুন) ভোররাত সাড়ে ৪টায় সদরের উত্তর ডিককুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজ দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তিনি ডিককুল এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

র‍্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, উত্তর ডিককুল এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের একটি বড় চালানের হাতবদল হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি আজিজকে গ্রেপ্তার করা হয়। পর তার ঘর থেকে ৯ হাজার ৮০০ ইয়াবা, ১৮০ গ্রাম উচ্চমাত্রার হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস ও এবটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আজিজ দেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ি থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মোট তিনিটি মাদক মামলা রয়েছে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com