1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রেজুখাল চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেসে আসা ৫৯ লাখ টাকার ইয়াবার চালান পুলিশের জালে, গ্রেফতার ১ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক হলেন সালাহউদ্দিন পুত্র সাঈদ ইব্রাহিম আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম হোতা ছৈয়দুল হক আটক খুনিয়া পালংয়ে ছেলের গুলিতে প্রাণ গেল বাবার রোগীর বেশে ইয়াবা পাচার চেষ্টা, তিন নারী আটক কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার বিশ্বকাপের মিডিয়া স্বত্ব কিনছে সরকার, ব্যয় হবে ৭২ কোটি টাকা

কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেসে আসা ৫৯ লাখ টাকার ইয়াবার চালান পুলিশের জালে, গ্রেফতার ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ১০:৩৬ পিএম

কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে প্রবাল এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগির টয়লেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. ইসমাইল হোসেন (৪০)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার মনিরামপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিশ্বজিৎ পালের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রেনে মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে কালো পলিব্যাগে স্কচটেপে মোড়ানো ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ইতিহাসে এটি রেকর্ড সংখ্যক ইয়াবার চালান জব্দের ঘটনা। মাদক চোরাচালান প্রতিরোধে রেলওয়ে পুলিশ সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com