1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

বিশ্বকাপে গোলের ‘রাজা’ ব্রাজিল, ধারে কাছেও নেই আর্জেন্টিনা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ১০:০৪ পিএম

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল একটি অবিচ্ছেদ্য নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে একমাত্র দল হিসেবে পাঁচবার শিরোপা জয়ের গৌরব তাদের দখলে, যা বহুদিন ধরেই অটুট রয়েছে।

শুধু বিশ্বকাপ জয়ের সংখ্যাতেই নয়, প্রতিপক্ষের জালে সর্বাধিক গোল করার কীর্তিতেও সবার শীর্ষে অবস্থান করছে সেলেসাওরা। বিশ্বকাপের মঞ্চে আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবলের মাধ্যমে গোলের পরিসংখ্যানেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে সাম্বার দেশ। পাঁচবার বিশ্বজয়ের কীর্তির মতোই বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩৭ গোল করে রেকর্ড দখলে রেখেছে ব্রাজিলের।

বিশ্বকাপের ইতিহাসে গোল করার এই মহাকাব্যে ব্রাজিল ছাড়িয়ে গেছে বাকি সব পরাশক্তিকে। পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল।

আর এই দীর্ঘ পথচলায় প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছে তারা।

রানার্স-আপ হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ২৩২ গোল করে ব্রাজিলের পেছনেই আছে জার্মানি।

এ দিকে ১৫২ গোল করে তিন নম্বরে আছে আর্জেন্টিনা।

একশর বেশি গোল করেছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল‍্যান্ড (১০৪)।

‘জোগো বনিতো’ বা নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলের এই গোলবন্যার পেছনে জড়িয়ে আছে যুগে যুগে জন্ম নেওয়া একঝাঁক ফুটবল জাদুকরের নাম। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং আধুনিক যুগের নেইমার জুনিয়র—সবার অবদানই ব্রাজিলকে এনে দিয়েছে এই অনন্য উচ্চতা।

সূত্র: স্টার নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com