1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার এস আলমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর, দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিখোঁজের ১২ ঘণ্টা পর ঈদগাঁও নদীতে মিলল পল্লব দে’র মরদেহ মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক কক্সবাজারের মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট উখিয়ায় বনের জমিতে বিলাসবহুল বাড়ি! রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৮,১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ৫:০১ পিএম

মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মাইকে ঘোষণা দিয়ে বনকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বনবিভাগের পরিচালিত এ অভিযানে উচ্ছেদকারীদের উপর একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে জানা গেছে।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, ‘সরকারি বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ ঠেকাতে সাধারণ মানুষকে উসকানি দিতে স্থানীয়ভাবে মাইকে ঘোষণা দেয়। মাইকিং শুনে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।’

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, ‘হামলায় কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এই হামলায় নেতৃত্ব দেওয়া অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানা যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com