1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে চাহিদার চেয়েও বেশি সার বরাদ্দ, তবুও সার সংকট- পাচার হচ্ছে মিয়ানমারে , বিনিময়ে ঢুকছে মাদক ও অস্ত্র প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই সিফাতের জামিন নামঞ্জুর মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আটক দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উখিয়ার এসি ল্যান্ড শারমিন সুলতানা বদলি খালা ও খালুর ইয়াবা পাচার করছিল কক্সবাজার সরকারী কলেজ ছাত্রী শরিফা! পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন জেলা ছাত্রদল নেতা যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ৯:২৩ পিএম

মহেশখালীতে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকা থেকে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন বন্ধু মহেশখালীতে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় তারা চকরিয়ার উদ্দেশ্যে ফেরার পথে বড় মহেশখালী সমবায় সমিতির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহী সড়কে পড়ে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। তাদের মধ্যে ফয়সাল গুরুতর আহত হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইলিয়াসের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ফয়সাল প্রবাসী ছিলেন।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সুলতান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com