1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে পর্যটন স্থাপনার অনুমোদন ও মাস্টারপ্ল্যানের তথ্য চেয়ে কউকে আবেদন : জনসম্মুখে প্রকাশের অনুরোধ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন উখিয়ায় শফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ-বাটি ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই বিএনপি নেতা নিহতের জেরে নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ-বাটি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৬ ৭:৫৪ পিএম

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি।

শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণালংকারের সন্ধান মেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সে পাওয়া বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটি পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি এমন ব্যতিক্রমী সামগ্রী পাওয়ায় ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

উল্লেখ্য, ৪ মাস ২৪ দিন পর শনিবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার দানবাক্স থেকে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত গণনা করা ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে।

সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com