1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে পর্যটন স্থাপনার অনুমোদন ও মাস্টারপ্ল্যানের তথ্য চেয়ে কউকে আবেদন : জনসম্মুখে প্রকাশের অনুরোধ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন উখিয়ায় শফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ-বাটি ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই বিএনপি নেতা নিহতের জেরে নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৬ ১০:৪৩ পিএম

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, মহেশখালীর কুতুবজোম এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজার কর্তৃক সে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে দুইজন ডাকাতকে আটক করে। এসময় ডাকাতদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com