1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মাছ ধরার চাই নষ্ট হওয়াকে কেন্দ্র করে বৈঠকে সংঘর্ষ: জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩ চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ! ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে, জানাল বাণিজ্যমন্ত্রী কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফে দুই দিনে ১৪ রোহিঙ্গা গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি নেতার অবৈধ বালুর ব্যবসা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ৫:১১ পিএম

হবিগঞ্জ সদর উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবৈধ বালু ব্যবসার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মমিনুল ইসলাম মমিন রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ সংলগ্ন এলাকা, পুরাসুন্দা এবং চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁন এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে নৌকাযোগে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করছে একটি চক্র। পরে এসব বালু হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চানপুর খেলার মাঠে এনে স্তুপ করে রাখা হয়। সেখান থেকে ট্রাক ও অন্যান্য যানবাহনে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, বালু বিক্রির উদ্দেশ্যে ‘জম জম এন্টারপ্রাইজ’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। ওই পেজের মাধ্যমে নিয়মিত বালু বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হয়। বিজ্ঞাপনে যোগাযোগের জন্য মমিনুল ইসলাম মমিনের ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও ওই বিজ্ঞাপন শেয়ার করা হয়েছে ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সুতাং নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী কৃষিজমি, বসতভিটা এবং স্থানীয় পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে।

মমিনুল ইসলাম মমিন করেন, ‘জম জম এন্টারপ্রাইজ’ নামে কোনো প্রতিষ্ঠানের মালিক তিনি নন এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে ওই ফেসবুক পেজে তার মোবাইল নম্বর ব্যবহারের বিষয়টি এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিজ্ঞাপন শেয়ার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রতিবেদকের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই বালু বিক্রিসংক্রান্ত ফেসবুক পোস্টগুলো মুছে ফেলা হয় বলে জানা গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্‌-আবু-জাহের এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com