1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

পেনাল্টি মিসের বিশ্বরেকর্ড গড়লেন মেসি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ১১:৫৮ পিএম

লিওনেল মেসি এবার এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড মেসির দখলে।

আজ সোমবার আর্জেন্টিনা গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে খেলছে। সেই ম্যাচে মেসি একটি পেনাল্টি মিস করেন। এটি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের তৃতীয় পেনাল্টি মিস। শুটআউটের পেনাল্টি এই হিসাবের মধ্যে নেই।

১৯৬৬ সাল থেকে ফিফা বিশ্বকাপে পেনাল্টির রেকর্ড রাখা শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করেননি। মেসিই প্রথম।

এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ান বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন। সেটিই ছিল সর্বোচ্চ। এখন মেসি সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেছেন।

মেসির বয়স এখন ৩৮ বছর। এই ম্যাচে তিনি আরেকটি ইতিহাস গড়তে নেমেছিলেন। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য তার মাত্র একটি গোল দরকার ছিল। কিন্তু পেনাল্টি শটটি পোস্টের বাইরে চলে যায়।

ফলে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সমান ১৬ গোলেই আটকে আছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com