1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ৮:১৯ পিএম

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন কর্মসূচির সুবিধা যেন প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোথাও যেতে হবে না, কারও কাছে ধরনা দিতে হবে না। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ফ্যামিলি কার্ড আপনাদের ঘরেই পৌঁছে যাবে।

শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সবাই সমান সুযোগ পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করছেন, আমরাও সেই ধারাবাহিকতায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

মাতৃস্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ করে ডা. জাহিদ হোসেন বলেন, একজন সুস্থ মা-ই পারে একটি সুস্থ জাতি উপহার দিতে। ২০ বছর বয়সে সন্তান নিলে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ভালো থাকে। তবে ৩৫ বছরের পর সন্তান গ্রহণ করলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে।

তিনি আরও বলেন, শুধু শিক্ষিত মা হলেই হবে না, গর্ভকালীন সময় থেকে শুরু করে সন্তান জন্মের পর পর্যন্ত সুষম খাদ্য, প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতা নিশ্চিত করতে হবে। আগামী দিনে আমরা একটি সুস্থ, সবল ও মানবিক জাতি গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলমসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com