1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ‘জামায়াত নেতার’ বিরুদ্ধে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১:০৮ পিএম

রংপুরের পীরগঞ্জে চাঁদা দাবি করে তা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনার শিকার আমিনুল ইসলাম নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে একটি জমির মালিক হয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এই কাজ চলাকালে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাতেন মিয়া।

ভুক্তভোগীর ভাষ্যমতে, গত সোমবার সকালে বাতেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জন দলবল নিয়ে নির্মাণস্থলে হাজির হন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, ‘বৈধভাবে সম্পত্তির মালিক হয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলাম। দলীয় প্রভাব খাটিয়ে হত্যার হুমকি দিয়ে জামায়াত নেতা বাতেন মিয়া আমার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয় বাসিন্দা সীমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাতেন মিয়া মুঠোফোনে বলেন, ‘আমার যা করণীয়, তা-ই করব, সেটা আপনাকে জানাব না।’ তবে পরে তিনি নিজেকে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ভাই-বোনের জমি-সংক্রান্ত বিরোধ মেটাতে তারা সালিশে গিয়েছিলেন, যেখানে আমিনুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে তিনিও উত্তেজিত হয়ে ওঠেন। তবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।

উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি নজরে এলে খতিয়ে দেখা হবে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com